জেলা

মালদহে এসে পৌঁছাল রামের পাদুকা

অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদহে এসে পৌঁছালো রামের পাদুকা।আর যাকে নিয়ে মালদহে চলছে পুজো অর্চনা।এদিন মালদহ শহরের এক বেসরকারি প্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণ ভাবে কাঁসর ঘন্টার শব্দে পুজো অর্চনা চলে।
উল্লেখ্য নতুন বছরের জানুয়ারীর ২২ তারিখে রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন।সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রামের পুজো অর্চনা চলছে। সেই মতো পশ্চিমবঙ্গে তার বিভিন্ন জেলায় জেলায় রাম পাদুকা নিয়ে যাওয়া হচ্ছে।সেইমতো শুক্রবার মালদহে নিয়ে আসা হয় রাম পাদুকা। মালদহের ইংরেজবাজার শহরের পুরাটুলি পাকুরতলা মোড় এলাকায় রাম পাদুকা নিয়ে আসা হয়।এরপর সেখান থেকে মালদহের বেসরকারি হোটেলে রাখা হয়।সেখানেই পুজো করা হয় রামের পাদুকাতে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সমস্ত সংগঠন।
বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন,ওঙ্কারনাথ মিশনের যে রাম পাদুকা পরম্পরাগত ভাবে প্রাপ্ত দিল্লী হয়ে ঘুরে সারা ভারত বর্ষ ঘুরে অযোধ্যায় পৌঁছবে ২২ তারিখের আগে। রাম মন্দির প্রতিষ্ঠা প্রাক্কালে সেই পাদুকা আজকে মালদায় এসছে। সেখানে সমস্ত সনাতনী সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন।তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন।তারা এখানে সেই পুজো করবেন। সেই পুজো হওয়ার পর প্রসাদ ভোগ বিতরণ হবে,এরপর বালুরঘাট,শিলিগুড়ি হয়ে ২২ তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে পাদুকা অযোধ্যায় গিয়ে পৌঁছবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.