এবার নেপাল বিক্ষোভের প্রভাব পড়ল এক ভারতীয়ের ওপর । পশুপতিনাথ মন্দির দর্শনে গিয়েই প্রাণ গেল এক মহিলার । পশুপতিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়েই নেপাল গিয়েছিলেন , উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর সিং গোলা এবং তার স্ত্রী রাজেশ দেবী । গত ৭ সেপ্টেম্বর কাঠমাণ্ডু পৌঁছান তারা । আর ৯ সেপ্টেম্বর থেকেই , কার্যত রণযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় নেপালে।
অন্যান্য হোটেলের মতো রাজেশ দেবীরাও কাঠমাণ্ডুর যে হোটেলে ছিলেন , সেই হোটেলে , আগুন ধরিয়ে দেওয়া হয় । প্রাণভয়ে পালাতে গিয়ে , রাজেশ দেবী ঝাঁপ দেন ওই হোটেলের পাঁচতলা থেকে । গুরুতরভাবে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে , চিকিৎসারত অবস্থায়য় মৃত্যু হয় তার ।
পরিবার সূত্রে জানা গিয়েছে , মৃতারা যে হোটেলে ছিলেন , প্রাণ বাঁচাতে , সেখান সকলেই জানলার কাঁচ ভেঙে , নিচে রাখা একটি তোশক লক্ষ্য করে লাফ দেয় । একই ভাবে লাফ দেন রাজেশ দেবীও । কিন্তু লাফাতে গিয়ে , কোনোভাবে ভারসাম্য হারিয়ে যায় তার , এবং বেকায়দায় পড়ে যান । জানা গিয়েছে , সামান্য চোট লেগেছে মৃতার স্বামী রামবীরেরও ।
মৃতার বড় ছেলে , বিশাল জানিয়েছেন , “দু’দিন ধরে আমরা জানতেই পারিনি বাবা-মা কোথায় রয়েছেন। অবশেষে এক রিলিফ ক্যাম্পে বাবার খোঁজ পেলে। ততক্ষণে হাসপাতালে মায়ের মৃত্যু হয়েছে।” পাশাপাশি , ভারতীয় দূতাবাস থেকেও কোনরকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন বিশাল ।







