বিদেশ

প্রকাশ্যে স্থানে বোরখা বা হিজাব পড়লেই ব্যাপক জরিমানা ! কি আইন আনছে ইতালি সরকার ?

প্রকাশ্য স্থানে , বোরখা বা হিজাব পড়া রুহতে তৎপর ইতালি ! তার বিরুদ্ধে আইনও আনছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার ? দেশে ‘ইসলামি ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ’ রুখতেই এমন পদক্ষেপ বলে দাবী মেলেনি সরকারের। এমনকি এই আইন অমান্য করলে হতে পারে জরিমানাও। জরিমানা হতে পারে , ৩০০ থেকে ৩০০০ ইউরো পর্যন্ত , ভারতীয় মুদ্রায় যার পরিমান ২৬ হাজার থেকে ২.৬ লক্ষ টাকা।

জানা গিয়েছে ইতালির সংসদে এই বিল পেশ করা হয় , গত ৮ অক্টবর। এই বিল অনুযায়ী , স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান-পাঠ, অফিস-সহ অন্যান্য সার্বজনিক জায়গায় বোরখা কিংবা হিজাব পড়া যাবে না। এমনকি পুরোপুরি সারির ঢাকা পোশাকও পড়া যাবে না। মেলানির ৩ সাংসদের পক্ষ থেকে সংসদে এই বিল টি পেশ করা হয়। এই পদক্ষেপ ইতালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে বলেই , দাবি করেছে ইতালি সরকার।

উল্লেখ্য , ইতালিতে মুখ ঢাকা প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাক পড়া যাবে না , এই আইন কার্যকর হয় ১৯৭৫ সালে। কিন্তু এবার বোরখা এবং হিজাবের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেও বিল পেশ ইতালিতে। মেলোনি সরকারের এক মন্ত্রী এবিষয়ে জানিয়েছেন , “এই বিলটি ফ্রান্সের দ্বারা অনুপ্রাণিত। ২০১১ সালে সেখানে বোরখার উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। এখানেও সেই আইন লাগু করতে তৎপর আমরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.