দেশ

মুম্বইয়ে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, গ্রেপ্তার তিন অভিযুক্ত সহপাঠী

ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের সাংলি। স্থানীয় একটি এমবিবিএস কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই দুই সহপাঠী ও তাদের এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকেই গ্রেপ্তার করেছে বিশরমবাগ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী কেরলের বেলাগাভির বাসিন্দা। তিনি মুম্বইয়ের সাংলির একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। চলতি মাসের ১৮ তারিখ রাতে দুই সহপাঠীর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সিনেমায় যাওয়ার আগে এক বন্ধুর ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তাকে। অভিযোগ, সেই ফ্ল্যাটেই তরুণীকে মদ্যপান করিয়ে অবচেতন অবস্থায় তিনজন মিলে ধর্ষণ করে। শুধু তাই নয়, কাউকে কিছু জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর।

এই ভয়ে প্রথমে চুপ থাকলেও, পরে সাহস সঞ্চয় করে পরিবারকে গোটা ঘটনা জানান তরুণী। এরপরই শুক্রবার বিশরমবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। জানা গিয়েছে, তাদের বাড়ি যথাক্রমে পুনে, সোলাপুর ও সাংলিতে। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের আগামী ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.