কলকাতা

জমা জলের পরিমাণ মাপতে অত্যাধুনিক যন্ত্র বসানোর নির্দেশ পুর ও নগরোন্নয়ন দফতরের

রাজ্যের বিভিন্ন এলাকায় কোন জায়গায় কত জল জমছে, তা জানতে পুর ও নগরোন্নয়ন দফতর আধুনিক যন্ত্র বসানোর নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বিধাননগর, কামারহাটি, দক্ষিণ দমদম, বরাহনগর ও হাওড়া এই পাঁচটি পুরসভাকে আধুনিক যন্ত্র বসানো নিয়ে নির্দেশ পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। এই যন্ত্র বসাতে পুরসভাগুলিকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। নতুন এই যন্ত্র এলে জল জমার পরিমাণ জানা যাবে পুরসভার কন্ট্রোল রুমে বসে।

কলকাতায় কোন জায়গায় কত জল জমেছে, তা জানার জন্য কলকাতা পুরসভায় অনেকদিন ধরেই বন্দোবস্ত রয়েছে। সূত্রের খবর, খড়গপুর আইআইটির সঙ্গে যৌথ উদ্যোগে ১১টি জায়গায় রেন-গেজ বসানো হয়েছে। অথচ এদিকে বিধাননগর, হাওড়া ও দক্ষিণ দমদম এলাকায় বৃষ্টি পরিমাপের জন্য কোনও আধুনিক যন্ত্র নেই।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, সার্ভার বসিয়ে যথাযথ হিসাব পেতে যে কোনও পুরসভায় ২৫টি যন্ত্র বসানো উচিত। এই সব যন্ত্র বসানোর মাধ্যমে বৃষ্টির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হবে। পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “বৃষ্টি মাপার যন্ত্র কিনতে খরচ পড়বে কমপক্ষে দুই লাখ টাকা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.