বারাসাতের মাটিতে কালীপুজোর আবহে হাজির বিশেষ অতিথি — কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং। শনিবার সকালে এয়ারপোর্ট থেকে ফিরেই বারাসাতের এক পরিচিতর বাড়িতে প্রাতরাশ সেরে সোজা চলে আসেন কেএনসি রেজিমেন্টের পূজোমণ্ডপে। সঙ্গে ছিলেন তাঁর বাঙালি আত্মীয়।
মণ্ডপের সজ্জা, আলোকসজ্জা থেকে শুরু করে মাতৃ প্রতিমার রূপ—সব কিছুই গভীর আগ্রহে উপভোগ করেন তিনি। বাংলার সংস্কৃতি ও উৎসবের ঐতিহ্যে মুগ্ধ হয়ে সংবাদমাধ্যমের সামনে ড. ফ্লেমিং জানান, “বারাসাতের এই পূজো আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এখানকার মানুষের আন্তরিকতা এবং শিল্পকলার প্রকাশ অসাধারণ।”
সব মিলিয়ে বিদেশি কূটনীতিকের উপস্থিতিতে রঙ ছড়াল বারাসাতের কালীপুজো উৎসব।







