বিনোদন

“যা বুঝলাম, আমার নামের আগে ‘late’ লাগতে এখনও দেরি আছে!” ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ার জনপ্রিয় মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায় শনিবার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। পুরী থেকে ভাইজ্যাক হয়ে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে ঘটে যায় ঘটনাটি। সৌভাগ্যবশত, বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা ও তাঁর পরিবার। বর্তমানে সকলে সুস্থ আছেন।

জানা গিয়েছে, বাবা-মা ও ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে ফিরছিলেন জয়জিৎ। পথেই একটি লরি তাঁদের গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাঁ দিকে প্রচণ্ড ধাক্কা মারে। গাড়ির ডিভিসার ভেঙে যায়। তবে ঈশ্বরের আশীর্বাদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিনেতা।

নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়জিৎ লেখেন,
“যা বুঝলাম, আমার নামের আগে ‘late’ লাগতে এখনও দেরি আছে!”
তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি তিনি সরিয়ে দেন। পরে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে জয়জিৎ বলেন,
“ঘটনার পর অনেকেই ফোন করছিলেন, কিন্তু তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে পোস্টটা সরিয়ে দিতে বাধ্য হয়েছিলাম।”

ঘটনার পর অভিনেতা আরও একটি পোস্টে লেখেন,
“দুর্ঘটনার পোস্টটা মুছে দিয়েছিলাম কারণ অনেক ফোন আসছিল। তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। সবাইকে অন্তর থেকে প্রণাম।”
পোস্টের শেষে করজোড় ইমোজি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই ট্রিপে জয়জিতের স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা চলছে। তবে জয়জিৎ ও শ্রেয়া দুজনেই বারবার বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। এর আগেও এক ট্রিপে শ্রেয়াকে না দেখে গুজব রটেছিল, যদিও জয়জিৎ তখন স্পষ্ট জানিয়েছিলেন—সব কিছু ঠিক আছে তাঁদের মধ্যে।

সাম্প্রতিক এই দুর্ঘটনা যদিও সকল ভক্তদের আতঙ্কিত করেছে। তবে অভিনেতার সুস্থতার খবর পেয়ে স্বস্তিতে তাঁর অনুরাগীরা। জয়জিৎ নিজেও জানিয়েছেন, “ভগবানের আশীর্বাদে সকলে অক্ষত আছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.