জেলা

নারায়ণগড়ের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস আহত ৫ জন, ঘটনার পর সিভিক কে ঘিরে বিক্ষোভ

নারায়ণগড়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত চালক সহ  প্রায় পাঁচজন। ঘটনায় সিভিক পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে  মাল বোঝাই লরি ও যাত্রী বোঝাই বাসের সংঘর্ষে গুরুতর আহত হলেন  বাসের চালক সহ প্রায় পাঁচজন। দুর্ঘটনার পর সিভিক পুলিশকে ঘিরে  বিক্ষোভ স্থানীয়দের। জানা গিয়েছে এদিন নারায়ণগড়ের দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস বেলদার দিকে আসার সময়  ১৬ নম্বর জাতীয় সড়কের বাঁধগোড়ার কাছে টার্নিং নেওয়ার সময়  হঠাৎ করে সামনে একটি মালবোঝাই লরি চলে আসায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাল বোঝাই লরিটিতে।

দুর্ঘটনায় গুরুত্বর আহত হন বাসের মধ্যে থাকা চালক সহ প্রায় পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় নারায়ণগড়ের বাঁধগড়া এলাকায়  সিভিক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ” বাঁধগোড়ার সিভিক পোস্টে  ডিউটি থাকার সত্বেও কোন সিভিক না থাকার ফলে দুর্ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ার এর উদাসীনতায়  এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। দুর্ঘটনার পর  জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতা  দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.