বিনোদনস্বাস্থ্য

শ্রাবণী বণিকের ক্যান্সারের চিকিৎসায় সহায়তার জন্য সমাজ মাধ্যমে কাতর আবেদন অভিনেত্রীর পুত্রের

একটা সময় ছিল যখন ক্যান্সারের মতো মারণ রোগের কোন আনসার ছিল না চিকিৎসকদের কাছে। তবে বর্তমানে চিকিৎসা অনেক উন্নত হওয়ায় ক্যান্সারকে জয় করেও স্বাভাবিক জীবনে ফিরছে বহু মানুষ। তবে এই চিকিৎসা যে ব্যয়বহুল তা বলাই বাহুল্য। এবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাংলার টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। তবে বর্তমানে তিনি আর্থিক সঙ্কটে ভুগছেন। তাই চিকিৎসার খরচ চালানোর জন্য অভিনেত্রীর পুত্র অচ্যুৎ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অর্থ সাহায্য চাইলেন।

বিভিন্ন সময়ে বহু জনপ্রিয় ধারাবাহিককে কখনো মা আবার কখনো কাকিমার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন শ্রাবণী বণিক। যার মধ্যে রয়েছে লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদে’র মতো জনপ্রিয় ধারাবাহিক। বর্তমানে তিনি ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছেন। তবে এই ধরনের জটিল রোগের চিকিৎসা চালাতে লাগে প্রচুর অর্থ। তবে সম্প্রতি সময় তিনি ও তার পরিবার আর্থিক অনটনে ভুগছেন। যার ফলে এই চিকিৎসার ব্যয় চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছে।

তবে অচ্যুৎ আদর্শ তাঁর মাকে সুস্থ করে তুলতেই সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন করলেন। বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করে একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী জীবন সংগ্রামের বিষয়ে তুলে ধরেছেন তার সুপুত্র। এই খবর সামনে আসতেই মন ভারাক্রান্ত হয়েছে তারকা মহল থেকে শুরু করি সাধারণ মানুষের সকলেরই। তবে এখন সকলেই তাকিয়ে রয়েছে কবে অভিনেত্রী সুস্থ হয়ে ফের কাজে ফিরতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.