রাজনীতিরাজ্য

ভোটের আগেই খোলা হবে CAA সহায়তা ক্যাম্প ? বিশেষ বৈঠক গেরুয়া শিবিরের

বাংলা জুড়ে বর্তমানে CAA বিতর্ক অনেকটাই উত্তাপ চড়িয়েছে । তবে বাংলার সাধারণ মানুষ কি এখনও এই প্রক্রিয়া সম্পর্কে পরিচিতি পেয়েছে ? CAA বিষয়টা কি ? কেন , কিভাবে আবেদন করবেন , সেসম্পর্কে কি জানে বাংলার সাধারণ মানুষ ! বছর ঘুরলেই , যেখানে বিধানসভা নির্বাচন , এবার সেই সময় দাঁড়িয়ে বিশেষ পদক্ষেপ বিজেপি নেতৃত্বের । CAA তথা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে , এবার বিশেষ বৈঠক বা কর্মশালা গেরুয়া শিবিরের ।

CAA নিয়ে, বিজেপির তরফে বৈঠক চলে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে বৈঠক । জানা গিয়েছে , এই বৈঠক থেকে ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক , CAA সহায়তা ক্যাম্প খোলার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি , যে জেলা গুলিতে , মতুয়া – উদ্বাস্তু দের বাস , সেখানে , বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ এবং নদিয়া। উল্লেখ্য , এদিনের বৈঠকে , এই দুই বিধানসভা কেন্দ্রের বিধায়করাও উপস্থিত ছিলেন ।

বিজেপির রাজ্য সভাপতি, শমীক ভট্টাচার্য এবিষয়ে জানিয়েছেন , “দেশ ভাগের সময় বা তার পরে যে পাপ করেছে কংগ্রেস, সেই পাপমুক্তি বা প্রায়শ্চিত্ত করছে বিজেপি। আমরা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের পক্ষে। এটা আমাদের ঘোষিত অবস্থান। তার জন্য আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব। বিজেপি যতক্ষণ আছে, ততক্ষণ একজন উদ্বাস্তু হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না।”

অপরদিকে আবার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায়, “এসআইআর কার্যকর হলে সবথেকে বেশি নাম বাদ যাবে মতুয়াদের। তারাই বিজেপির ভোটব্যাঙ্ক। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরই এবার চিন্তা করার পালা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.