দীপাবলী শেষেই , শুরু হবে ছট পূজো – জগদ্ধাত্রী পূজো। গোটা দেশ এখন উৎসবের মাতোয়ারা । এরূপ পরিস্থিতিতে দাঁড়িয়েই বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের । অতিরিক্ত ভিড় সামলাতে নেওয়া হলো বড় পদক্ষেপ । দেশজুড়ে ১৫ টি গুরুত্বপূর্ণ স্টেশনে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হলো প্ল্যাটফর্ম টিকিট বিক্রি । যে তালিকায় রয়েছে দিল্লি – মুম্বাইয়ের একাধিক ব্যস্ত স্টেশনও । রেল কর্তৃপক্ষের দাবী , অতিরিক্ত ভিড় এড়াতে , যাত্রীদের সুবিধার্থেই এই পদক্ষেপ।
কতদিন পর্যন্ত মিলবে না প্ল্যাটফর্ম টিকিট ? জানা গিয়েছে , চলতি মাসেরই ২৮ তারিখ পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা । তবে , উল্লেখ্য বয়স্ক যাত্রী,অসুস্থ ব্যক্তি, শিশু ও মহিলা যাত্রী একান্ত ভাবে কোনো অসুবিধায় পড়লে , তাদের ক্ষেত্রে , বিশেষ অনুমতিতে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে ।
এবার প্রশ্ন , একনজরে দেখে নিন , এই প্ল্যাটফর্ম টিকিট পরিষেবা , বন্ধ থাকবে কোন কোন স্টেশনে ?
১. নিউ দিল্লি রেলওয়ে স্টেশন
২. দিল্লি রেলওয়ে স্টেশন
৩. হাজরত নিজামউদ্দিন
৪. আনন্দ বিহার টার্মিনাল
৫. গাজিয়াবাদ
৬. বান্দ্রা টার্মিনাস
৭. ভাপি
৮. সুরাট
৯. উদনা
১০. ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)
১১. দাদর
১২. লোকমান্য তিলক টার্মিনাস (LTT)
১৩. থানে
১৪. কল্যাণ
১৫. পানভেল







