অন্ধ্রপ্রদেশের ভয়াবহ বাস দুর্ঘটনায় , প্রাণ গিয়েছে , ১৯ জন যাত্রীর। বাইকের সাথে সংঘর্ষে , দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাস। কিন্তু কিভাবে। আগুন এতটা ভয়ঙ্কর রূপ নিলো ! তা নিয়ে শুরু হয় তদন্ত। যাতে , এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা গিয়েছে , বাসে সেই মুহূর্তে ছিল ২৩৪ টি স্মার্টফোন। যার জেরে , বাইকের সাথে বাসের সংঘর্ষে যে বিস্ফোরণ , তা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়।
তদন্তে নেমে , ছাড়খার হয়ে যাওয়া ওই বাসের ফরেনসিক পরীক্ষা করা হয়। যাতে জানা যায় , ফোনের ব্যাটারিগুলি যখন ফাটে , তখন তীব্র আকার ধারণ করে বাসের বিস্ফোরণ। পাশাপাশি , এসি বাস থাকায় , বন্ধ ছিল জানলা দরজাও। প্রত্যক্ষদর্শীদের কথায় , বিস্ফোরণের সময় , ব্যাটারি ফাটার শব্দও পান তারা। ফোনের ব্যাটারির পাশাপাশি বাসের ইলেক্ট্রিকাল ব্যাটারিও বিস্ফোরণে ফাটে বলে জানিয়েছেন ফরেনসিক আধিকারিকরা। এই দুর্ঘটনায় , মৃত্যু হয় ১৯ জনের। পাশাপাশি আগুনের তীব্রতা এতটাই ছিল যে। বাসের ফ্লোরের আয়াল্যুমিনিয়াম শিটও গলে যায়।
তদন্তে নেমে , প্রাথমিকভাবে জানা গিয়েছে বাইকে ধাক্কা মারার পরেই, লিকেজ হয় বাসের ফুয়েলে। অপরদিকে বাইকটি বাসের নিচে ঢুকে যাওয়ায় লিকেজ হয় পেট্রোলও। যার জেরেই লাগে আগুন। তার ওপর ব্যাটারি বিস্ফোরণ হওয়ায় , আগুন ছড়িয়ে গোটা বাস ময়। অভিশপ্ত বাসে আগুনের তীব্রতা এতটাই ছিল যে , দমকলকর্মীরা যখন বাসের ভিতরে ঢোকে , তখন বাসের মধ্যে পরে ছিল শুধু হাড় ও ছাই।







