৩১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তরুণীর। ঘটনাটি ঘটেছে থানে শহরের মানপাদারে।
স্থানীয় সূত্রে খবর, ১৯ বছরের ওই তরুনী উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। পড়াশোনার জন্য থানে শহরের মানপাদারের একটি বহুতল আবাসনে এসেছিলেন। কিন্তু থানেতে তাঁর মন না বসায় দেশে ফিরে যাওয়ার কথা বারবার পরিবারের লোকজনদের বলেছিলেন ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, তরুণীর বাবা-মা তাঁকে ভালো পড়াশোনা এবং চাকরির জন্য থানেতে পাঠিয়েছিলেন। সেখানে ওই তরুনী তাঁর বাবা-মা-এর বন্ধুর বাড়িতে থেকে পড়াশোনা চালাচ্ছিলেন। বহুতল আবাসনের ৩১তলার ব্যালকনি থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুনী। পুলিশ দুর্ঘটনাজনিত মামলা দায়ের করলেও মৃত্যুর সঠিক কারণ ঠিক কী, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর রক্তাক্ত মৃতদেহ প্রতিবেশীরা দেখার পর পুলিশে খবর দেন।







