রাজনীতিরাজ্য

SIR আবহে বিশেষ বার্তা অভিষেক ব্যানার্জির , প্রতিটি বিধানসভায় ১৫ জনের টিম গড়ার নির্দেশ

SIR আবহে বিশেষ বার্তা তৃণমূল সেনাপতি অভিষেক ব্যানার্জির। সাংসদ-বিধায়কদের বিশেষ দায়িত্ব দিলেন তিনি। নির্দেশ দিলেন , প্রতিটি বিধানসভায় ১৫ জন করো টিম গড়ার। তাদের নির্দেশ দেওয়া হয়েছে হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার জন্য। কোথাও কিছু ভুল দেখলে , বা প্রক্রিয়ায় ত্রুটি দেখলে , আইনি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দলের সাংসদদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে এই বার্তা দিয়েছেন তৃণমূল সেনাপতি।

অভিষেক ব্যানার্জির নির্দেশ দেওয়া এই ১৫ জনের টিমের মধ্যে ল্যাপটপ থাকবে ৫ জনের কাছে। ও BLO2 এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন একজন।

উল্লেখ্য , কোচবিহারের মাথাভাঙা ও উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে খবর এসেছে একাধিক অসঙ্গতির। দেখা যাচ্ছে, অনেকক্ষেত্রেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পরও , নাম নেই এখনের তালিকায়। । বৈঠকে এই বিষয়টিও তুলে ধরে বিশেষভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন অভিষেক।

পাশাপাশি শাসকদলের তরফে , প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক ও ক্যাম্প করে , জনগণকে সর্বতোভাবে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পে প্রিন্টার ও ল্যাপটপ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। SIR এর ক্ষেত্রে , শাসক দল যে রাজ্যের জনগনের পাশে রয়েছে , অভিষেক ব্যানার্জি , সেই দিকটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.