আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া?

বৃষ্টি থেকে এই বসন্তে এই সপ্তাহেও রেহাই নেই! বাংলার আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও, পরে শুরু হবে বৃষ্টি। এদিকে, রাজ্যের তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। অন্যদিকে, উত্তর ভারতে বেশ কিছু জায়গায় নতুন করে বরফপাতের পূর্বাভাস রয়েছে। আবার দক্ষিণে একাধিক জায়গায় মার্চে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাচ্ছে। আবহাওয়ার আপডেট দেখে নিন।

আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, এবার ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এবার থেকে রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া-অফিস। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ওদিকে আপাতত ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা।

আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ থেকেই কলকাতায় উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। বেশ খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। ১৪ই মার্চ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া- আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে বর্ষণের পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও। মালদা ও দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.