জেলা

হোলির আগে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

সায়ন সেন, জলপাইগুড়ি:— হোলির আগে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমান মদ উদ্ধার করল‌ তারা। ঘটনায় দুই পাচারকারীকে‌ গ্রেপ্তার করা হয়েছে।

বিহারে‌ পাচারের সময়‌ জাতীয় সড়কে অভিযান‌ চালিয়ে লরি‌ ভর্তি দামি‌ মদ‌ উদ্ধার করা হয়। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে পাহাড়পুর মোড়ে অভিযান‌ চালানো হয়। নির্দিষ্ট তথ্য অনুযায়ী আটক করা‌ হয় একটি ছয় চাকার লরি। তল্লাশি চালিয়ে 95টি কার্টুন ম্যাকডোয়েল‌ নম্বর 1 লাক্সারি এবং ইম্পেরিয়াল ব্লু মদ উদ্ধার করা হয়েছে। জানা গেছে গাড়িটি অসম‌ থেকে বিহারের দিকে‌ যাচ্ছিল‌। ঘটনায় রাজুকুমার রায় (৩২) সহ বিহারের মজফ্ফরপুর‌ জেলার দুই বাসিন্দাকে‌ গ্রেপ্তার করেছে পুলিশ। তার‌ বিরুদ্ধে নির্দিষ্ট ধারায়‌ মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.