জেলা

একই বাড়িতে বর ও বয়ফ্রেন্ডকে একসঙ্গে রাখার দাবিতে বিদ্যুতের খুটিতে চড়ে বসলেন গৃহবধূ

বরকেও চাই, আবার বয়ফ্রেন্ডকেও! স্বামী থাকা সত্ত্বেও প্রেমিককে ছাড়তে পারছেন না গৃহবধূ। আর সেই সমস্যা মেটাতেই একসঙ্গে একই বাড়িতে বর এবং প্রেমিককে থাকার প্রস্তাব দিলেন তিনি। কিন্তু তার স্বামী এই প্রস্তাব মানতে নারাজ। রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। আর স্বামীকে রাজি করাতেই শেষ পর্যন্ত বিদ্যুতের খুটিতে চড়ে বসলেন ওই মহিলা। আর তার এই কীর্তির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরল নেটপাড়ায়।

মজাদার এই ঘটনাটির ঘটনাস্থল, উত্তরপ্রদেশের গোরক্ষপুর। আর এই ঘটনার প্রধান কিরদার হলেন পিপরাইজের বাসিন্দা। বছর ৩৪ এর এই মহিলার তিনি সন্তানও রয়েছে। তার স্বামী দিনমজুরের কাজ করেন। স্বামী ও তিন সন্তান থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক আছে মহিলার। দীর্ঘ ৭ বছর ধরে পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেমালাপে মত্ত তিনি।

কিছুদিন আগেই তার স্বামী তার এই অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে, হাতেনাতে স্ত্রী এবং তার প্রেমিককে ধরে ফেলেন। এরপরই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। এই অশান্তিতে মহিলা দাবি করেন প্রেমিকও থাকুক একই বাড়িতে। স্বামী তার এই দাবি মানতে না পেরে রেগে বাড়ি ছেড়ে চলে যান।

অপরদিকে স্বামীকে মানাতে ওই মহিলা উঠে পড়েন সোজা বিদ্যুতের খুঁটিতে। তার এই আজব কাণ্ড দেখে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। মহিলাকে বোঝানোর চেষ্টা করেন সকলে মিলে কিন্তু তিনি মানতে নাছোড়। হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হতে পারেন, এই ভয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ অবধি পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন ওই মহিলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.