অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে প্রার্থী ঘোষণার ইঙ্গিত মিলল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন মাইতি ঘোষণা করেন— নারায়ণগড়ের প্রার্থী হবেন বর্তমান বিধায়ক সূর্যকান্ত অট্ট।
তিনি বলেন, “এইবার সূর্যকান্তদাকেই জেতাতে হবে। তার দায়িত্ব আমাদের বুথ সভাপতিদের।”
বাগরাবাদ ১৩ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান প্রদীপ ঘোড়াই, তৃণমূল নেতা সুশান্ত ধল, বিমল দাস, পুলিন দাস-সহ একাধিক নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণা কার্যত দলীয় প্রার্থীতার আনুষ্ঠানিক বার্তা। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কিন্তু স্বপন মাইতির মন্তব্যে স্পষ্ট— নারায়ণগড়ে দলের ভরসা এবারও সূর্যকান্ত অট্টের উপরেই।







