বিনোদন

ধর্মেন্দ্রর শারিরীক অসুস্থতা নিয়ে মুখ খুললেন হেমা, কেমন আছেন অভিনেতা?

সম্প্রতি স্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন। এখন কেমন আছেন ধর্মেন্দ্র? সোমবার সকালে অভিনেতার অণুরাগীদের আশ্বস্ত করে ধর্মেন্দ্র পত্নী হেমা মালিনী জানালেন তিনি কেমন আছেন। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে। ছবি শিকারীরা তাঁকে প্রশ্ন করেন, কেমন আছেন ধর্মেন্দ্র? তিনি জানান, অভিনেতা বর্তমানে আগের তুলনায় ভালো আছেন। উত্তর দিয়ে সকলকে প্রণাম জানিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান হেমা।

সূত্রের খবর প্রবীণ অভিনেতা আই সি ইউ তে ছিলেন। যদিও বলিউড মাধ্যমের কাছে এক হাসপাতাল কর্মী জানান,“শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাতে ভালোই ঘুমোন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক। প্রস্রাবের পরিমাণও যথাযথ।”এই কথা শুনে তাঁর অনুরাগীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। এই সময় তিনি সাফ বলেছিলেন,“আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.