জেলা

অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় বিধায়কের ভাইয়ের নাম, তোলপাড় বর্ধমান

দীর্ঘ জল্পনার পর সোমবার প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা। আর সেই তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তালিকায় উঠে এসেছে তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের খুড়তুতো ভাই শান্তনু মালিকের নাম।

সূত্রের খবর, শান্তনু মালিক বর্তমানে বর্ধমান জেলার হাটগোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন। ফলে তাঁর নাম অযোগ্য প্রার্থীদের তালিকায় আসতেই বিরোধীরা তোপ দেগেছেন শাসকদলের দিকে।

বিজেপির অভিযোগ, “বিধায়ক নিজের প্রভাব খাটিয়ে ঘুরপথে ভাইকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই প্রভাবেই তিনি পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন।”

তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি বলেন, “আমার ভাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। আমার প্রভাবের মাধ্যমে চাকরি হয়নি। বিরোধীরা রাজনৈতিক স্বার্থে মিথ্যা প্রচার চালাচ্ছে। কোর্টের নির্দেশে এই চাকরি বাতিল হয়েছে। এর থেকে বেশি কিছু বলতে চাই না।”

রাজনৈতিক মহল মনে করছে, এসএসসি দুর্নীতির তালিকায় শাসকদলের জনপ্রতিনিধি বা তাঁদের আত্মীয়স্বজনের নাম একের পর এক বেরিয়ে আসায় অস্বস্তি আরও বাড়ছে তৃণমূলের অন্দরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.