Uncategorizedরাজনীতিরাজ্য

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বাড়ছে গেরুয়া শিবিরের অস্বস্তি, জবাব তলব শমিক ভট্টাচার্যের

ঠিক ২৬-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৌশল নিয়ে উঠছে প্রশ্ন। তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের দলকেই কটাক্ষ করলেন। এবার সাংসদের এই মন্তব্যে স্পষ্ট হলো পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব।

বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলী, নিজের দলকে ঘুরিয়ে কটাক্ষ করলেন। রীতিমতো আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের রণনীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। যার ফলে আসন্ন নির্বাচনের আগে কিছুটা হলেও মুখ পুরলো। বিজেপির অন্দরে এই তীব্র অস্বস্তির জন্য কোর কমিটির বৈঠকের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।বিজেপির একাংশের মত প্রাক্তন বিচারপতি আবেগপ্রবণ মানুষ, তাই আবেগের বসে এই ধরনের মন্তব্য করেছেন।

তবে এই বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে তমলুকের বিজেপির সাংসদের কাছে জবাব তলব করবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে শৃঙ্খলা কমিটির মুখোমুখি হবেন কিনা সেই বিষয় সিদ্ধান্ত নেবেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে বোলাই যায় বিধানসভা ভোটের আগে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার ফলে বঙ্গ বিজেপির ভাব মূর্তির উপর ব্যাপক প্রভাব পরছে। তবে বর্তমানে সবার নজর এখন বিজেপির শেষন নেতৃত্বে কি অবস্থান হয় তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.