জমজমাট ভাবে চলছে একত্রিশ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে পর্দা কাঁপাচ্ছে বিভিন্ন আঞ্চলিক ভাষা থেকে শুরু করে বাংলা ভাষা ও বিভিন্ন বিদেশী ভাষার সিনেমা। এমনকি দ্বিতীয় দিনেও সিনে প্রেমীরা ভিড় জমিয়েছে সিনেমার পিঠস্থান নন্দনসহ একাধিক প্রেক্ষাগৃহে। এবার বড় চমক আসতে চলেছে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে অর্থাৎ এই উৎসবের প্রথম রবিবার বড় পর্দায় থাকছে একাধিক চমক। কোন কোন সিনেমা দেখা যেতে চলেছে জানেন কি?
বিভিন্ন ক্ষেত্রে তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে সূচনা হয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম দিন থেকেই সিনে-প্রেমীদের ভিড় জমিয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। তবে দর্শক মহলে আলাদা আকর্ষণ থাকবে এই উৎসবের প্রথম রবিবার অর্থাৎ তৃতীয় দিনে। তাই পর্দায় রাখা হয়েছে সেরকমই চমকদার কিছু সিনেমা। সিনেমার পিঠস্থান নন্দন থেকে শুরু করে পুরনো দিনের কালজয়ী সিনেমা থেকে বর্তমানের আধুনিক সিনেমা। প্রথমেই নন্দন ১-এ’তে ঠিক সকাল ১১টা নাগাত দেখা যাবে ক্লাসিক হলিউড ‘ব্লু ভেলভেট’ সিনেমা। সেখানেই বিকেল ৪টে নাগাদ দেখানো হবে ফ্রান্সের ‘দ্য স্ট্রেঞ্জার’ সিনেমা।
পাশাপাশি নন্দন ২-তে সকাল ১১টা নাগাত প্রদর্শিত হবে হুইসপার্স অফ দ্য মাউন্টেন সিনেমা। সেখানেই দুপুর ১:৩০ নাগাদ দেখা যাবে ‘হোয়াইট স্নো’ সিনেমা ও বিকেল ৪টে নাগাদ থাকছে ‘যোজনগন্ধা’ সিনেমা। এমনকি নন্দন ৩-তে বিকেল ৫টা নাগাত দেখানো হবে আধঘণ্টার শর্টফিল্ম ‘দ্য এলিফেন্ট হেভেন’ ও ‘যাত্রা পালা, দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ’। এছাড়াও শিশির মঞ্চে সন্ধে ৬:৩০টার নাগাদ প্রদর্শন করা হবে ১৩ মিনিটের শর্টফিল্ম ‘রিভারবেড অফ ড্রায়েড পেটালস’ সহ ‘দ্য সাইলেন্ট পারফর্মার’, ‘অপার্থিব’ শর্টফিল্ম।
এছাড়াও নজরুল তীর্থে ১-এ থাকবে দুপুর ১:৩০টা নাগাদ প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’। বিকেল ৪টে নাগাদ থাকছে লেবানিজ ফিল্ম ‘টেলস অফ দ্য আউন্ডেড ল্যান্ড’ সিনেমা। একইসঙ্গে রাত ৯টায় নবীনা সিনেমাহলে থাকবে। এছাড়াও রাধা স্টুডিওতে বিকেল ৬:৩০ না গাছ প্রদর্শিত হবে অরুণ রায় পরিচালিত বাঘাযতীন সিনেমা। সব মিলিয়ে বলাই যায় জমজমাট হতে চলেছে এই সিনে উৎসবের রবিবার।







