বিনোদন

টলিউডের পর বলিউডে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হতে চলেছে ‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার

ভরপুর অ্যাকশনে মোরা সিনেমা নিয়ে বড় পর্দায় নিজের দাপট দেখাতে আসছেন দীপিকা পতি রণবীর সিংহ। এই ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা যাবে একাধিক চমক। এরই মধ্যে এই সিনেমা টিজার দর্শকমহলের মন জয় করে নিয়েছে সেটা বলাই বাহুল্য। তবে এবার টলিউডের মতো বলিউডে ও থাকছে সিনেমার ট্রেলার মুক্তিতে বিশেষ চমক। এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে সামনে আসবে এই সিনেমার ট্রেলার।

বর্তমানে বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে তারকা দেব নতুন নতুন পন্থা বের করেছে সিনেমা প্রোমোশনে। যেই পথে ‘খাদান’, ‘রঘু ডাকাত’, ‘ধূমকেতু’র মতো সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দিয়েছে তা বলাই বাহুল্য। এবার সেই পথ অনুসরণ করেছে বাংলার অন্য সিনেমার তারকারা। তবে বর্তমানে শুধু বাংলা সিনেমায় এই পন্থা অবলম্বন করছে এমনটা নয়। বর্তমানে বলিউডের রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রমোশন একই রকম জমজমাট ভাবে হতে চলেছে। বর্তমানে মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে এই সিনেমার টিজার। এবার পালা ট্রেলারের।

এবার সেই ট্রেলার লঞ্চের জন্য মুম্বইয়ের সর্বশেষ আইকনিক ভেন্যু, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের। যেখানে উপস্থিত থাকবেন এই সিনেমার নায়ক রণবীর সিংহ ও নায়িকা সারা অর্জুন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, যাকে এই বিশেষ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পাবে অনুরাগিরা। তবে চমকের এখানেই শেষ না। একজন তারকা হয়ে ওঠার নেপথ্যে সবসময় মূল কারণ থাকে তার ভক্ত মহল। এবার নায়কের সেই ভক্তমহল থেকেই ২হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ১২ই নভেম্বরের এই সুবিশাল অনুষ্ঠানে। তবে দর্শকমহলের এই উচ্ছ্বাস দেখে সকলেই মনে করছে আগামী দিনে এই সিনেমা বক্স অফিসে ভালোভাবেই প্রভাব ফেলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.