জেলা

ভয়াবহ দূর্ঘটনা ১১৬বি জাতীয় সড়কে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: ১১৬বি দীঘা নন্দকুমার জাতীয় সড়কে আজ ভয়াবহ দূর্ঘটনা ঘটে যায়। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গয়াগিরী বাসস্ট্যান্ডে দ্রুতগতিতে আসা আলু বোঝাই লরির সাথে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে। লরিদুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ার সাথে আলু বোঝাই লরিটিতে দূর্ঘটনার ফলে আগুন ধরে যায়। খালাসী সহ অন্যরা নামতে পারলেও, আলু বোঝাই লরীর চালক নামতে না পারায়, চোখের সামনে চালককে পুড়তে দেখা যায়। মৃত্যু হয় চালকের। অপরদিকে সিমেন্ট বোঝাই লরির চালক ও খালাসী পলাতক। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মারিশদা থানার পুলিশ। দমকল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষন এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও পুলিশী হস্তক্ষেপে বর্তমানে স্বাভাবিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.