রাজ্য

‘কালীঘাটে জমি দখল করে বাস করছেন’, মুখ্যমন্ত্রীর প্রতি বিস্ফোরক শুভেন্দু

অধিকারীদের দুর্নীতিও যে বর্তমান তা বুধবার নবান্ন থেকে নাম না করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে সরব হন শুভেন্দু অধিকারী। তবে, আইন যে আইনের পথে চলবে সেটা সাফ জানান মমতা। এবার তার পরবর্তীতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বসলেন বিরোধী দলনেতা।

বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘মুখ্যমন্ত্রী, এই আমার সর্বশেষ আয়কর রিটার্ন। গতকাল, আপনি আমাকে নিশানা করেছেন। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। অবশ্যই আমার নাম না করে, কারণ আপনার সেই সাহস নেই।’

শুভেন্দুর সংযোজন, ‘এখানে আমি পাল্টা প্রশ্ন তুলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার সমস্ত শক্তি এবং তদন্তকারী সংস্থাগুলি ব্যবহার করুন। সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইনটেলিজেন্স ব্রাঞ্চ ইত্যাদিকে কাজে লাগিয়ে প্রমাণ করুন, আমার ঘোষিত সম্পত্তি বর্হিভূত একটি পয়সাও আমার রয়েছে।

আপনাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির টাইটেল ডিড সংক্রান্ত নথি প্রকাশ করতে হবে। কলকাতার কালীঘাট, যেখানে আপনি জমি দখল করে বসবাস করছেন, সেই দখল বৈধ কি না সকলকে জানাবেন না কেন?’

পাল্টা জবাবে সামিল রাজ্য শাসক দলও। মুখপাত্র কুণাল ঘোষের উবাচ, ‘সন্দেহ সবসময় অপরাধী মনে তাড়া করে! বিরোধী দলনেতারা উন্মত্ত প্রতিক্রিয়া ভয় এবং অপরাধবোধ দ্বারা উদ্দীপিত একটি অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে কম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সরাসরি অভিযোগ করেননি বা কোনও ব্যক্তিকে একা আক্রমণ করেননি, তবুও মাননীয় অধিকারী তাঁর আয়কর রিটার্ন ট্যুইট করতে ছুটে আসেন। কোনও কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় না থাকলে তিনি এত দ্রুত কেন প্রতিক্রিয়া জানাবেন? একজন নেতা, যিনি নির্দোষ দাবি করেন, তিনি কেন তা প্রমাণ করতে এতদূর যেতে বাধ্য হবেন? তিনি কী লুকাতে এত মরিয়া?’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.