খেলাধুলা

বিরাট কোহলির রেকর্ড স্পর্শ বাবরের! উদ্বেগ সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ রানে জিতল পাকিস্তান

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যাট হাতে তাঁর রানখরা যেন থামতেই চাইছে না। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮৩টি ইনিংসে তাঁর ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। এই লজ্জার রেকর্ড একসময় ছুঁয়েছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলিও। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ রানে জিতলেও, বাবরের অফ-ফর্ম পাক ক্রিকেট মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৯৯ রান তোলে। সলমন আলি আঘা সেঞ্চুরি করলেও, বাবর আজম মাত্র ২৯ রানে আউট হন। ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে যখন তিনি বোল্ড হন, তখন তাঁর ব্যাট ও প্যাডের মাঝে এতটাই ফাঁক ছিল যে বল অনায়াসে স্টাম্পে আঘাত করে।
ঘটনাচক্রে, টানা ৮৮ ইনিংসে সেঞ্চুরি না পাওয়ার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্যর নামে। বাবরের আউটের ধরন দেখে জয়সূর্যর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাবর এখন তাঁর সেই রেকর্ডের দিকেই এগিয়ে চলেছেন। ওয়ানডেতে তাঁর শেষ সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে। সেদিনের পর থেকে প্রায় ৮০০ দিন পেরিয়ে গেলেও তিনি শতরানের মুখ দেখেননি।পাকিস্তানের জয় নিশ্চিত হলেও ম্যাচের শেষে বোলার হ্যারিস রাউফ ক্ষোভ উগরে দেন। সলমন আলি আঘা এবং রাউফের ৪ উইকেট পাকিস্তানকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। রান পাননি মহম্মদ রিজওয়ান (৫)। হুসেন তালাত করেন ৬২ রান। শ্রীলঙ্কা ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু রাউফ তা হতে দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.