বিশ্ব

সংসদ নির্বাচন ও জুলাই সনদে বড় দাওয়াই ইউনূস সরকারের

বহুদিন ধরে এই পদ্মপাড়ে চলছে নির্বাচন নিয়ে জল ঘোলা। এবার সেই বড় ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ঘটতে চলেছে এই বিতর্কের অবসান। এবার ওপার বাংলায় একসঙ্গে হতে চলেছে দুটি নির্বাচন। যা নিয়ে শোরগোল পরে গেছে বাংলাদেশের রাজনীতিতে

জাতীয় সংসদ নির্বাচন এবং বহু বিতর্কের জন্ম দেওয়া জুলাই সনদ নিয়ে গণভোট—দু’টিই একইসঙ্গে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ও আলোচনার পথ অতিক্রম করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার।বহুদিন ধরেই জামাতে ইসলাম দাবি রয়েছে, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট বাধ্যতামূলক করা হোক। তবে অন্যদিকে বিএনপির স্পষ্ট দাবি, নির্বাচনের আগে কোনোভাবেই এমন ভোটগ্রহণ চলতে পারে না। এই দ্বন্দ্বের মাঝে জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারকে গণভোটের সময়সূচি নির্ধারণের দায়িত্ব দিল। তার ভিত্তিতেই ইউনূসের এই ঘোষণা।

গত ২৮ শে অক্টোবর ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দুটি বিকল্প প্রস্তাব রেখেছে। প্রাথমিকভাবে সেই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে হয়েছে, যাতে সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলি বিশেষ আদেশে বলবৎ করে সেই ভিত্তিতে যেন গণভোট আয়োজন করা হয়। ভোটে অনুমোদন মিললে নতুন সংসদ ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে প্রস্তাবগুলি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যোগ করা হবে। দ্বিতীয় বিকল্পটিও প্রায় একই হলেও, সময়সীমা শেষে সংস্কারের পরিণতি কী হবে তা এখনো স্পষ্ট নয়।

২০২৫-এর ৫ই অগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে আয়োজন করা হয়েছিল ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানের। সেখানেই সামনে আসে ২৮ দফার জুলাই ঘোষণাপত্র। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এতে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। ঘোষণাপত্রে আওয়ামী লীগ সরকারের ‘স্বৈরাচারী প্রবণতা’ থেকে শুরু করে প্রাক্তন দুই সেনাশাসক জিয়াউর রহমান ও হুসেন মুহম্মদ এরশাদের সময় পর্যন্ত কঠোর সমালোচনা করা হয়। গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হবে সনদে। এবার সেই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতভেদ এখনও কাটেনি। এখানে স্বাক্ষর দিয়েছে জামাত ইসলামদের একাংশ। তবে সই করেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের গড়া জাতীয় নাগরিক পার্টি। সব মিলিয়ে বলাই যায় এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অন্যদিকে মোড়নিতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.