বলিউডে এলো দুঃসংবাদ। শোকের ছায়া নেমে এলো অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবনে। বুধবার আত্মঘাতী হলেন অভিনেত্রীর পিতা। নায়িকার বাড়ির সামনেটা পুরোটাই ঘিরে নিয়েছে, মুম্বাই পুলিশ। আরোরা পরিবারের পাশে দাঁড়িয়েছে নায়িকার প্রাক্তন স্বামী আরবাজ খান।
আজ সকালে মালাইকা আরোরা বাবা অনিল আরোরা প্রয়াত হয়েছেন। নায়িকার বহুতল বাড়ির ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরেই সকাল থেকেই বাড়ির বাইরে দেখা যাচ্ছে আরবাজ খানকে। তবে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি বলিউডের নায়িকা। ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছে। এছাড়াও বাড়ির সামনে মোতায়ন রয়েছে অনেক পুলিশ।
পাশাপাশি পুলিশ গুটিয়ে দেখছে এই মৃত্যু নেপথ্যে কি কারন লুকিয়ে রয়েছে। এই ঘটনা আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা সেটাও তদন্ত করে জানার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই একের পর এক অভিনেতা অভিনেত্রীরা নায়িকাকে সমবেদনা জানাতে বাড়ির সামনে ভিড় জমাচ্ছে। অনিল আরোরা শেষকৃত্যে দেখা যাবে অনেক বলিউডের তারকাকে। এমনকি ভাইরাল হয়ে গেছে মালাইকারোরার বাড়ির সামনের চিত্র।







