রাজ্য

জেলে পার্থ, এবার পার্থর সাথে একটি ওয়ার্ডে সঞ্জয় ও সন্দীপ!

আর জি কর কাণ্ডে বর্তমানে তোলপাড় বাংলা। তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে সাড়া পড়েছে গোটা দেশে। সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা। তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই।

আগেই এই কান্ডের এক অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে বর্তমানে তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেল। ঘটনা চক্রে সেখানেই বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।আর এবার মঙ্গলবার জেলে পাঠানো হলো সন্দীপ ঘোষকে।

সিবিআই কাউকেই নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন না জানানোএ এখন পার্থ, সঞ্জয় এবং সন্দীপ ভিন্ন ভিন্ন মামলায় একই ওয়ার্ডের বাসিন্দা।

জেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে,বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তাদেরকে। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে সঞ্জয়ক এবং সন্দীপের পাহারায় রাখা হয়েছে বিশেষ দুই কারারক্ষীকে। প্ৰতি মুহূর্তের তাদের ওপর নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত মঙ্গলবার পরপর দু বার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল সন্দীপ ঘোষের। একেবারেই সুস্থ আছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.