কলকাতা

এসএসসির তালিকায় অনিয়মের অভিযোগে ধরনার আবেদন হাইকোর্টে

ফের ধর্নায় বসার প্রস্তুতি এসএসসি চাকরি প্রার্থীদের। চাকরিপ্রার্থীদের তালিকা ঘোষণায় ফের অনিয়মের অভিযোগের সরব হয়েছে পরীক্ষার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় অনিয়মের অভিযোগে কমিশনের সামনে ধর্নায় বসার অনুমতি পেতে কলকাতা উচ্চ আদালতে দারস্ত চাকরিপ্রার্থীরা।

ফের এসএসসি চাকরি প্রার্থীরা হাঁটতে চলেছে ধরনার পথে। সম্প্রতি হওয়া এসএসসি পরীক্ষার পরে প্রকাশিত হয়েছে তালিকা। তবে সেখানে বিস্তরকর্মীলের অভিযোগ এনে তীব্র ক্ষোভ উগ্রে দিয়েছেন তারা। যার জন্য ফের তারা বুধবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন। পাশাপাশি আগামী দিনে এসএসসি কমিশনের দফতরের সামনে ধরনার অনুমতি চেয়ে আবেদন করলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের স্পষ্ট দাবি, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় বহু ‘যোগ্য’ চাকরিহারার নাম নেই। যার জন্য অভিযোগ উঠছে, প্রকাশিত তালিকায় ঠিকমতো তৈরি করা হয়নি।

এবার সেই তালিকা বাতিল, অভিজ্ঞতার অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দের নিয়ম প্রত্যাহার ও নতুন ভেরিফিকেশন তালিকার দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। অন্যদিকে এই টানাপোড়েনের মধ্যেই বুধবার থেকে শুরু হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এই পর্যায় ১৩ হাজারের বেশি শূন্যপদ পূরণ করা হবে। শিক্ষা দফতরের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে চলতি বছরের মধ্যেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ সম্পন্ন হবে।

এবার এই প্রক্রিয়ার মাঝেই চাকরিপ্রার্থীদের একাংশ এসএসসি ভবনের সামনে শান্তিপূর্ণ ধর্নায় অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এমনকি এরই মধ্যে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেছেন। আগামী সপ্তাহে হতে পারে এই মামলার শুনানি । তবে সবার প্রশ্ন এই তীব্র বিতর্কের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া সম্ভব। এমনকি এই মামলার জল কোন দিকে গোড়ায় সেইদিকেও নজর রয়েছে সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.