বিদেশ

৮৬৪৭ সংখ্যার রহস্যে তুঙ্গে বিতর্ক, ট্রাম্পকে খুনের হুমকি?

সম্প্রতি প্রাক্তন এফবিআই কর্তা জেমসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। তিনি সরাসরি কিছু লেখেননি, শুধু একটি ছবি পোস্ট করেন— যেখানে সাদা বালির উপরে হলুদ-কালো পাথরের সাহায্যে লেখা ছিল ‘৮৬৪৭’। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও এই সংখ্যাটিকে ঘিরেই তৈরি হয়েছে বড়সড় বিতর্ক।

বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে একটি সাংকেতিক বার্তা, যার উদ্দেশ্য ট্রাম্পকে হুমকি দেওয়া। আমেরিকায় ‘৮৬’ (eighty-six) শব্দটি একটি স্ল্যাং হিসেবে ব্যবহৃত হয় কাউকে সরিয়ে দেওয়া বা নির্মূল করার অর্থে। অপরদিকে, ‘৪৭’ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতিনিধিত্ব করে। ফলে ৮৬ এবং ৪৭ একত্রে হয়ে যায় ‘ট্রাম্পকে নির্মূল করা’— এমনটাই দাবি ট্রাম্প সমর্থকদের।

এই জল্পনার মধ্যে মুখ খুলেছেন জেমস নিজে। তিনি বলেন, “আমি সৈকতে হাঁটার সময় পাথরগুলিকে এমনভাবে সাজানো দেখেছিলাম এবং মজার মনে হওয়ায় ছবি তুলে পোস্ট করেছিলাম। ভাবতেও পারিনি, কেউ এটা হিংসার বার্তা হিসেবে নেবে। আমি হিংসার ঘোর বিরোধী। তাই পোস্টটি সরিয়ে নিয়েছি।”

ঘটনার সময় যুক্তরাষ্ট্রে না থেকে ট্রাম্প ছিলেন পশ্চিম এশিয়ায়, তবু বিতর্ক ছড়াতে সময় নেয়নি। এর আগেও পেনসিলভ্যানিয়ায় এক সভায় ট্রাম্পের কান ছুঁয়ে গিয়েছিল আততায়ীর গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই সংখ্যাকে ঘিরে রহস্য ও বিতর্ক তুঙ্গে।

এই পোস্ট নিছক কাকতালীয়, না কি ইঙ্গিতবাহী? সেই প্রশ্নই এখন ঘুরছে আমেরিকার রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.