বিনোদন

মোশন পোস্টার মুক্তি পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সামনের এলো ‘মিতিন মাসি একটি খুনের সন্ধানে’

এবার বড়দিনে বড় পর্দায় ব্যাপকভাবে প্রভাব ফেলতে তৈরি হচ্ছেন টলি কুইন কোয়েল মল্লিক। এরই মধ্যে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত স্বার্থপর সিনেমা। তারপরেই এবার নিজের সাফল্যের গ্রাফ এগিয়ে নিয়ে যেতে পর্দায় আসতে চলেছে মিতিন মাসির ফ্রাচিজির তৃতীয় সিনেমা ‘মিতিন মাসি একটি খুনের সন্ধানে’। এবার প্রকাশিত হলো এই সিনেমার টিজার।

বর্তমানে টলি কুইন বড় পর্দায় নিজেকে তুলে ধরেন বিভিন্ন ছক ভাঙা চরিত্রে। আগের মত খুব একটা সিনেমা না করলেও যে কটা সিনেমা করে সব কটাতেই এক্কেবারে ভিন্ন ধরনের গল্প তুলে ধরেন। যেই অভিনয়ের মধ্যে স্পষ্ট ছাপ থাকে অভিজ্ঞতার। সম্প্রতি কিছুদিন আগেই বহু সময়ের পর বড়পর্দায় একসঙ্গে ধরা দিয়েছেন রঞ্জিত মল্লিক ও তাঁর কন্যা কোয়েল মল্লিক। যেখানে নায়ক হিসেবে নজর কেড়েছেন অভিনেতা কৌশিক সেন। যেই ছবি ছিল একেবারেই ঘরোয়া মেয়ের গল্প। তবে তাঁর পরবর্তী ছবিতেই এক্কেবারে তাকে দেখা যাচ্ছে বিপরীত ধরনের চরিত্রে।

স্বার্থপর সিনেমায় যেরকম শান্তশিষ্ট ঘরের মেয়ে হিসেবে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে, সেরকমই ‘মিতিন মাসি একটি খুনের সন্ধানে’ সিনেমায় দেখা যাবে এক্কেবারে আধুনিক সময়ের রনং দেহি রূপে। বলাই যায় বড়দিনে অভিনেত্রী ধরা দিতে চলেছেন একদম অ্যাকশন মুডে। গত ২দিন আগে সামনে এসেছিল এই সিনেমার মোশন পোস্টার। সেখানেই বন্দুক হাতে নায়িকা সকলের নজর কেড়েছিলেন। তারপরে ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মুক্তি পেল এই রহস্যে রোমাঞ্চে মোড়া সিনেমার টিজার। ফের গোয়েন্দা চরিত্রে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.