বলিউডে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খানেদের দাপট। সেই খানেদের মধ্যে রয়েছে সালমান খানের নাম। বক্স অফিসে সিনেমা হিট করুক কিংবা ফ্লপ, তারপরেও একইরকম অটুট রয়েছে বলিউড ভাইজান। তাই এবার অভিনেতার পরিচালক হিসেবে অভিষেক হওয়ার জল্পনা তুঙ্গে।
বর্তমানে অভিনেতার হিট হওয়া সিনেমার গ্রাফ কিছুটা নিম্নমুখী। তবে তার জন্য এই বলি তারকার স্টারডামে একটুও ঘাটতি পরেনি। সম্প্রতি ‘দাবাং’ সিনেমার পরিচালক অনুভব কাশ্যপের মনোমালিন্যের ফলে এই ফ্র্যাঞ্চাইজির অন্য দুটি সিনেমায় দেখা যায়নি পরিচালককে। বরং সেই ‘দাবাং ২’ ও ‘দাবাং ৩’তে দেখা যায়নি ওই পরিচালককে। এই ২টি সিক্যুয়েলের পরিচালনার দায়িত্ব সম্মেলন আরবাজ খান। তবে এবার বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খান ক্যারিয়ারের মোড় ঘরাতে চলেছেন বলে জোর জল্পনা উঠেছে।
বর্তমানে বডিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ‘দাবাং ৪’ সিনেমার প্রস্তুতি চলছে তুঙ্গে। পাশাপাশি জোড় গুঞ্জন চলছে এই সিনেমার পরিচালকের ভূমিকায় কাকে দেখা যাবে সেটা নিয়ে। এমনকি সেই গুঞ্জনে উঠে এসেছে এবার নতুন করে অভিনেতার পর পরিচালক হিসেবে হাতেখড়ি দিতে চলেছেন সালমান খান। এরই মধ্যে এই সিনেমা পর্দায় আসার খবর প্রকাশ্য এনেছেন আরবাজ খান। তবে পরিচালকের আসনকে গ্রহণ করছে সেই বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি। তাই এবার সেই আসনে এই জনপ্রিয় বলে তারকা সালমান খানের বসার সম্ভাবনা খুবই দৃঢ় হয়েছে। তবে এই খবর সামনে আসতেই নতুন ভূমিকায় বিনোদন দুনিয়ায় বলিউডের ভাইজানকে দেখতে বেশ উৎসুক দর্শক মহল।







