রাজনীতি

ফের বঙ্কিম দার পর প্রধানমন্ত্রীর ‘স্বামী’ রামকৃষ্ণ মন্তব্যে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বাঙালি সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে বারংবার কলুষিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে সংসদ অধিবেশনে বক্তব্য রাখার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করেন। সেই সময়ে সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায়। পরবর্তীতে এই মন্তব্যে শুরু হয় রাজনৈতিক চর্চা। এবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতে এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে, তিনি উল্লেখ করেন রামকৃষ্ণকে ‘স্বামী রামকৃষ্ণ পরমহংস’ বলে। সেই সম্বোধন নিয়েই এবার আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সেই পোস্ট রিশেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় কটাক্ষ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, বাঙালি ঐতিহ্যে রামকৃষ্ণ সর্বদা ‘ঠাকুর’ হিসেবেই পূজিত। তাঁর পরবর্তী শিষ্যরা সন্ন্যাস গ্রহণের পর ‘স্বামী’ উপাধি পান এবং তাঁদের হাত ধরেই গড়ে ওঠে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। কিন্তু রামকৃষ্ণ নিজে কখনও ‘স্বামী’ উপাধি ব্যবহার করেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী রামকৃষ্ণের জন্ম দিবস উপলক্ষ্যে পোস্ট করে লিখেছিলেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংস জী’র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা ও আধ্যাত্মিক অনুশীলনকে জীবনীশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তা প্রতিটি যুগে মানবতার কল্যাণে অব্যাহত থাকবে। তাঁর সৎ চিন্তাভাবনা ও বার্তা সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আবারও হতবাক! আমাদের প্রধানমন্ত্রী আবারও বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করেছেন। আজ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। মহান সাধকের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, প্রধানমন্ত্রী অপ্রচলিত ও অনুপযুক্ত ‘স্বামী’ উপসর্গ ব্যবহার করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.