মুম্বাই শহরে আলোড়ন ফেলেছে ২৫২ কোটি মাদক চক্র। গত মাসেই দুবাই থেকেই এই মামলায় গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। তারপর থেকেই একের পর এক বলিউডের তারকা ও তাদের ঘনিষ্ঠদের তলব করছে মুম্বাই পুলিশ। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর ও নেটপ্রভাবী ওরির নাম।
সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে ‘এমডি’ নামে পরিচিত ১২৫.১৪ কেজির মাদক বাজেয়াপ্ত করে মুম্বাই পুলিশ। এই বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য ২৫২ কোটি টাকা। যেই মামলায় এরইমধ্যে ইডি তলব করেছে বহু বলিউডের জনপ্রিয় তারকা থেকে শুরু করে তাদের ঘনিষ্ঠদের। সেই তালিকায় এরইমধ্যে নাম রয়েছে নোরা ফতেহি, শ্রদ্ধা কাপূর থেকে শুরু করে জিশান সিদ্দিকী, আব্বাস মস্তান সহ একাধিক তারকার নাম। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো নেট প্রভাবি অরহান আওয়াতরামানি ওরফে ওরি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুরের নাম।
এই মাদক মামলায় দুই অভিযুক্ত মোহাম্মদ সেলিম শেখ, মোহাম্মদ সুহেল শেখদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এইসব অভিনেতা-অভিনেত্রী ও তাদের ঘনিষ্ঠদের নাম। এরই মধ্যে ২০ শে নভেম্বরের মধ্যে ‘অ্যান্টি নারকোটিকস’ দফতরে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল ওরিকে। তবে তিনি মুম্বাই শহরে না থাকায় তাঁর আইনজীবী জানিয়েছিলেন ২৫ শে নভেম্বরের পরে তিনি হাজিরা দেবেন। এমনকি অভিযুক্তরা দাবি করেছেন এই নেট প্রভাবির সঙ্গে যোগ সংযোগ আছে দাউদ ইব্রাহিম ও তার পরিবারের। যার জন্য তদন্তকারীদের তরফে আরো একবার তাকে সমন পাঠিয়ে তলব করা হয়। পাশাপাশি ‘অ্যান্টি নারকোটিকস’ দফতরের তরফে সমান পাঠানো হয়েছে শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্দারথ কাপুরকে। তবে এখন শুধু দেখার অভিনেত্রীর ভাই আদৌ হাজিরা দেন নাকি ওরির মতো কোন অজুহাত দিয়ে পুলিশি হাজিরা এড়িয়ে যান।







