দুবাই এয়ার শোতে প্রদর্শনীর মাঝেই ঘটে যায় এক বড়সড় বিপত্তি। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমংশ স্যাল হিমাচল প্রদেশের কাংড়া জেলার এই বীরপুত্র তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর এই অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ দেশের প্রতিরক্ষা মহল থেকে সাধারণ মানুষ সকলে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও গভীর শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দুবাই এয়ার শোয়ের মধ্যবর্তী সময়ে তোলা নমংশ স্যালের একটি ভিডিও। সেখানে ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে তাঁর হাসিমাখা চেহারা, উৎসাহ ও আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। অথচ সেই উজ্জ্বল মুহূর্তের অল্প কিছুক্ষণ পরেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। শেষ দিনেই ঘটে যায় এই প্রাণঘাতী ঘটনা। ভারতের প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস। সেখানকার দুর্ভাগ্যজনক ঘটনা ফের শিরোনামে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানকে বিশেষজ্ঞরা বিশ্বের অন্যতম হালকা ও বহুমুখী কমব্যাট জেট হিসেবে নির্বাচিত করেন। এক ইঞ্জিনবিশিষ্ট তেজস প্রায় ৪ হাজার কেজি অস্ত্র বহন করতে সক্ষম ও এর সর্বোচ্চ টেকঅফ ওজন ১৩,৩০০ কেজির কাছাকাছি। অশীতির দশকে যার নকশা ভাবনা শুরু, সেই তেজস প্রকল্প ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে নাম পায়। আমেরিকার নিষেধাজ্ঞা ও বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের পরেও এই ভারত নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধবিমানকে বাস্তবায়িত করা হয়েছে। এমনকি এই প্রতিরক্ষা আত্মনির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা হয়েছে।
বর্তমানে তেজসের তিনটি সংস্করণ মার্ক ১, মার্ক ১এ ও মার্ক ২—উপলব্ধ। ২০১৬ সালে এটি প্রথম অন্তর্ভুক্ত হয় ভারতীয় বায়ুসেনার ফ্লাইং ড্র্যাগার্সে। বর্তমানে বায়ুসেনার দুটি স্কোয়াড্রন তেজস পরিচালনা করছে। চলতি বছরের অগস্টে আরও ৯৭টি তেজস মার্ক ১-এ কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্র, যা ভারতীয় প্রতিরক্ষার ক্ষমতা বৃদ্ধির পথে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দুবাইয়ের আকাশে তেজসের এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু এক প্রতিভাবান পাইলটকেই কেড়ে নিল না, বরং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটাল। দেশের গর্ব তেজসের সাফল্যের পাশে থেকে এখন শোকের ছায়া নেমে এসেছে নমংশ স্যালের স্মৃতিতে।






