রাজ্য

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ, নির্মলের পর পুলিশের জালে প্রাক্তন কাউন্সিলর সঞ্জু

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনার দুই বছর পূর্তির দিন অভয়ার শেষকৃত্যে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই এফআইআরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের নাম ছিল।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারির পরই মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ওরফে সঞ্জুর খোঁজে তল্লাশি শুরু হয়।

বৃহস্পতিবার পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের সিআর পার্ক এলাকায় সঞ্জীবের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে সেই সময় তাঁর খোঁজ মেলেনি। পরিচারিকা জানিয়েছিলেন, কর্মসূত্রে তিনি বাইরে রয়েছেন। শেষ পর্যন্ত শুক্রবার নিজের বাড়ি থেকেই সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। ঘটনায় তদন্ত আরও জোরদার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.