।।লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সন্দেশখালির টোমতলা ;মাঝেরপাড়া, বউ ঠাকুরণী পাত্রপাড়া। মিনাখার জয়গ্রাম ,বামনপুকুর এলাকায় একটি করে লিফলেট পাড়ায় পাড়ায় বিতরণ করেলেন তৃণমূলের কর্মীরা।।
আমার আবাস ,আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার লোকসভা ভোটের নির্বাচনের জয়ের পরই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস কটাক্ষ বিজেপির
*মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হওয়ার পর আবাস ঘরের ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে*
লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর এই নির্বাচনের আগেই তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সোমবার দুপুরে মিনাখার বামনপুকুরের পাড়ায় পাড়ায় একটি করে লিফলেট বিতরণ করছেন তৃণমূলের কর্মীরা। সেই লিফলেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন একদিকে রয়েছে অপরদিকে রয়েছে তৃণমূলের দলীয় চিহ্ন। এই লিফলেটে একটি সুন্দর বাড়ির ছবি আঁকাও রয়েছে। কারো পাশাপাশি লিফলেটে লেখা রয়েছে ‘আমার আবাস আমার অধিকার, তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার’। এছাড়াও আরো লেখা আছে যে ,’লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল সরকার’। লোকসভা নির্বাচনের আগেই এইভাবে পাকা বাড়ির লোভ দেখিয়ে মিনাখাঁর বামনপুকুর অঞ্চলের বিভিন্ন পাড়ায় পাড়ায় লিফলেট বিতরণ করছেন তৃণমূলের কর্মীরা। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন কেন্দ্র সরকার আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে কিন্তু রাজ্য সরকার বাংলার মানুষের উন্নয়ন করতে সেই টাকা দিতে বদ্ধপরিকর
যদিও তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব পাশাপাশি তৃণমূলের প্রতিশ্রুতি মানেই মিথ্যা প্রতিশ্রুতি বলেও কটাক্ষ করেন বিজেপি।







