বিনোদন

নিজের সন্তান না থাকার শূন্যতা অনুভব করেন, এমনটাই জানালেন অভিনেতা

বলিউডের দাপটে তারকাদের মধ্যে একজন হলেন অভিনেতা অনুপম খের এবং অভিনেত্রী কিরণ খের। তারা ১৯৮৫ সালে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮৫ সালে বিয়ের অনেক আগে থেকেই কিরণ এবং অনুপমের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সময়, কিরণ তার প্রথম পক্ষের স্বামী গৌতম বেরির সঙ্গে দাম্পত্য সমস্যার মধ্যে ছিলেন। অপর দিকে অনুপমেরও বিচ্ছেদ হয়েছিল। এর পরে অনুপম ও কিরণের মধ্যে প্রেম বিকশিত হয় এবং অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এবং সেই থেকেই কিরণ খেরের প্রথম পক্ষের সন্তান সিকান্দর, অনুপমের জীবনের আসেন।

সম্প্রতি রাজ শামানিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম জানান, একটি শিশুকে বড় হতে না দেখার শূন্যতা অনুভব করেন তিনি। তিনি আরও জানান, নিজের সন্তান না থাকার শূন্যতাও অনুভব করেন অভিনেতা।

অনুপম সাক্ষাৎকারে বলেন,‘আমি শিশুদের নিয়ে অনেক কাজ করি। আমার ফাউন্ডেশন অনেক কাজ করছে। আমি শিশুদের খুব পছন্দ করি। আমি ‘সে না সামথিং টু অনুপম আঙ্কেল’ নামে একটি বাচ্চাদের শো করতাম। যখন কেউ আমাকে জিজ্ঞেস করলো, ‘তুমি কি এটা অনুভব করছ? আমার জবাব হত, ’হ্যাঁ এবং এটাই সত্যি’। তিনি আরও বলেন,‘প্রথমদিকে বাচ্চা আসতে সমস্যা হয়। এবং পরে যখন তিনি গর্ভধারণ করেন, তখন গর্ভস্থ সন্তানের বিকাশ হচ্ছিল না ঠিক করে। অনেক চেষ্টা করেছিলাম। আর সিকন্দরই আমার জন্য যথেষ্ট ছিল। এমনকী এখনও। ওর বয়স যখন ৪ বছর, তখন ও আমার জীবনে আসে, যখন কিরণকে বিয়ে করি, আমার আসলে কিছুরই তখন অভাব মনে হয়নি। এখন আমার অভাব মনে হচ্ছে বলে এমন নয়, তখন নে হয়েছিল। এর কোনও নির্দিষ্ট উত্তর নেই আমার কাছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.