বর্তমানে জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা ‘ডিপ ফ্রিজে’ অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে প্রশংসা পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এমনকি কত বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতেও দেখা গিয়েছিল। তবে বর্তমানে তিনি রাজনীতি থেকে সরে এসে স্বমহিমায় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে চলেছেন নায়িকা। এবারে বিদেশের মাটিতেই বাঙালি ছেলের সঙ্গে চুপিসারে বিয়ের সারলেন অভিনেত্রী।
বর্তমানে বাঙ্গালীদের চলছে বিয়ের মরশুম। সাধারণত এই মরশুমে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবদের ঘরে শোনা যায় বিয়ের সানাই। এবার ফের টলিউডের বাজলো সেই খুশির সানাই। তবে বাংলার মাটিতে নয় একেবারে বিদেশের মাটিতে বিয়ে সারলেন টলি নায়িকা তনুশ্রী চক্রবর্তী। গত ৫ মাস ধরে অভিনেত্রী প্রেমে সম্পর্কে রয়েছেন আইটি প্রেসার সুজিত বসুর সঙ্গে। গত ২৮ বছর ধরে লাস ভেগাসে রয়েছেন তনুশ্রীর রর। কয়েক মাসের প্রেমের সম্পর্কে বিয়ের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি। তবে বাঙালি সবেকিয়ারা মেনে অভিনেত্রী বিয়ে করেননি।
অভিনেত্রীকে দেখা গেল সাদা লেহেঙ্গাতে অন্যদিকে টেকনোলজিস্ট বরকে দেখা গেল কোট প্যান্ট সাহেবি লুকে। তবে বাঙালি নায়িকার হাতে ছিল শাঁখা পলা। বাঙালি মতেই বিয়ে না হলেও মা-বাবাকে ভিডিও কলে সাক্ষী রেখে মাঝ রাস্তাতেই অভিনেত্রীর সিঁথিতেই সিঁদুর রাঙিয়ে দিলেন সুজিত। যদিও নায়িকা বিদেশের মাটিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে তার প্রেমিক অভিনেত্রীকে সারপ্রাইজ দিয়ে এই বিয়ের আয়োজন করেন। তবে আচমকা বিয়ে হলেই বাকি, এরই মধ্যে নায়িকা ফ্লোরিডাতে মধুচন্দ্রিমার পরিকল্পনা সেরে ফেলেছেন। সব মিলিয়ে বিদেশের মাটিতে এই বাঙালি অভিনেত্রীর বিয়ে নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে বাংলার দর্শক মহলে।







