বিনোদন

প্রথমবার সৃজিতের ছবিতে মিমি! ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’র কাস্টিংয়ে বড় রদবদল

সম্প্রতি ২৫ সালের শেষে অর্থাৎ বড়দিনের উৎসবের মরশুমে মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বড় ক্যানভাসের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এরপরেই আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বড়পর্দায় আসতে পারে এর সৃজিত মুখোপাধ্যায়ের বড় ক্যানভাসের ছবি ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’। যেই সিনেমার ক্যাস্টিং ও প্রযোজনায় বড়োসড়ো রদবদল দেখা গেল। পাশাপাশি এই সিনেমার মাধ্যমেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সিনেমায় দেখা যাবে টলিউডের অন্যতম হট নায়িকা মিমি চক্রবর্তীকে।

২০২৬-এ মে মাসে শরৎচন্দ্রের পথের দাবী’র শতবর্ষ পূর্তি হবে। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা। যার গল্প গড়ে উঠবে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবী’ অবলম্বনে। এই সিনেমার মাধ্যমে দেখা যাবে কিভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছে বাঙালি। ২৫-সালের আগস্ট মাসেই এই সিনেমার কাস্টিং এর চমক ঘোষণা হয়। যেখানে জানা গিয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি ও টোটা রায়চৌধুরীকে। উল্টো দিকে নায়িকার সোহেলীর নাম ঘোষণা হলেও বর্তমানে তার জায়গায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

এবার এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর একসঙ্গে কাজ। অন্যদিকে রুদ্রনীল ঘোষের নাম ঘোষণা হলেও তার জায়গায় দেখা যাবে থিয়েটার আর্টিস্ট বুদ্ধদেব দাসকে। এছাড়াও উল্লেখযোগ্য ভূমিকায় থাকছেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ দিব্যাণী মন্ডল ও চর্চিত অভিনেতা কাঞ্চন মল্লিক। প্রাথমিকভাবে এই সিনেমা এসভিএফ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথভাবে প্রযোজনা করার কথা ছিল। তবে বর্তমানে সেই প্রযোজনার দায়িত্ব নিয়েছে ‘নন্দী মুভিজ’। সব ঠিক থাকলে ২০২৬-এর শুরুতেই জোর কদমের শুরু হবে এই সিনেমার শ্যুটিং। পাশাপাশি মুক্তি পেয়েছে এই সিনেমার নতুন পোস্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.