নিজস্ব সংবাদদাতা : ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পুজার আয়োজন করা হয় প্রত্যেক বছর। এই পুজো চতুর্থীতে শুরু হয় এবং চলে টানা ১০ দিন ধরে। এই পুজো নানান নামে পরিচিত গণেশ চতুর্থী ,গণেশ উৎসব এবং বিনায়ক চতুর্থী। সারা ভারতবাসীই এই উৎসব পালন করে থাকে খুবই উৎসাহের সাথে। মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটক এইসব জায়গাতেই এই পুজোর বেশি প্রাদুরভাব দেখা যায়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৮ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী পর্যন্ত চলবে গণেশ পূজা।
গণেশ পূজো শুভারম্ভ হবে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার। ২৮শে সেপ্টেম্বর দশমীর দিন গণেশ মূর্তির বিসর্জন হবে। ভগবান সিদ্ধিদাতা গনেশকে জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলা হয়। গজানন, বাপ্পা, ধ্রুমকেতু, একদন্ত, বক্রতুন্ড, সিদ্ধি বিনায়ক, গণপতি নামে পরিচিত গণেশজি। বিশ্বাস করা হয় গণেশ চতুর্থীর দিন শুভ সময়ে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।







