জেলা

স্বর্ন প্রতিষ্ঠানে ডাকাতির পর তৎপর পুলিশ প্রশাসন

নিজস্ব সংবাদদাতা: সম্রতি নদীয়ার রানাঘাট সহ পুরুলিয়ায় প্রকাশ্য দিবালোকে এক স্বর্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানের ডাকাতির ঘটনায় সোরগোল পরে রাজ্য জুড়ে। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রানাঘাটের পুলিশ প্রশাসনের তৎপরতায় ডাকাত দলের মোট পাঁচ জন ধরা পরে ও উদ্ধার হয় ডাকাতি হয়ে যাওয়া নগদ অর্থ, গহনা সহ অন্যান্য সামগ্রী।

আর এই ঘটনার পর যথেষ্ট তৎপর হয়ে ওঠে জেলা জুড়ে পুলিশ প্রশাসন।আর এই তৎপরতা শুধু ব্যাবসায়ীক প্রতিষ্টানকে নিয়ে নয়, সাথে রয়েছে ব্যাংক, ঋন প্রদানকারী সংস্থা সহ আর্থিক প্রতিষ্ঠানও। আজ শুক্রবার সকালে নবদ্বীপ শহর ও ব্লকের বিভিন্ন সরকারি, বেসরকরি ব্যাংক, ঋন প্রদানকারী সংস্থা সহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে নবদ্বীপ থানা প্রাঙ্গনে আয়োজিত হলো এক সচেতনতা ও বিশেষ আলোচনা সভা।

মূলত এদিনের সকালের এই সভাটি আয়োজিত হয় নবদ্বীপ শহর ও ব্লকের বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠান,সহ ঋন প্রদানকারী সংস্থা,র দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়েই, এছাড়াও স্বর্ণ ব্যাবসাীদের নিয়েও এধরনের সভার আয়োজন করা হবে বলেও জানা যায় নবদ্বীপ থানা সুত্রে।

এদিনের এই সভার মাধ্যমে পুলিশ প্রশাসন ও আগত আধিকারিক দের মতো বিনিময়ের মাধ্যমে উঠে আসে তাদের কিছু দাবী ও তার সমাধান,জানা যায় নবদ্বীপ থানার তরফে প্রতিদিন ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানে প্রতিদিন নিয়ম করে টহল দেবে পুলিশ প্রশাসনের তরফে, আর কারো কোন অভিযোগ বা কেন বিষয়ে জানানোর জন্য খোলা হবে একটি WhatsApp গ্রুপ। নবদ্বীপ থানার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আগত সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.