রাজ্য

এবার কালীঘাটের ডাকুও যাবে !

নিজস্ব সংবাদদাতা : একদা মমতা বন্দোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন সোনালী গুহ। বেশ কিছুদিন ধরে তার পুরোনো দল, তৃনমূল কংগ্রেসের প্রতি সোনালী গুহর বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে।

নিয়োগ দূর্নীতি নিয়ে যখন একের পর এক হেভিওয়েটকে ইডি বা সিবিআই গ্রেফতার করেছে। শেষে কালীঘাটের কাকুকে গ্রেফতার করলো সিবিআই। তারপরেই সোনালী গুহ মন্তব্য করলেন সবে মাত্র কালীঘাটে হাত পড়েছে, এরপর কালীঘাটের ডাকুও যাবে।

সোনালী গুহ আসলে কাকে ইঙ্গিত করলেন সে প্রসঙ্গে খোলসা করে তেমন কিছু বলেনি। কিন্তু সোনালী গুহর এহেন মন্তব্য যথেষ্ট আলোচিত হচ্ছে বাংলার রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.