রাজনীতি

অতীতেও ঘটেছিলো এমন ঘটনা, রাজ্যপাল কান্ডে টুইট মুখ্যমন্ত্রীর

এক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বাংলার রাজ্যমহল।অভিযোগ উঠেছে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে।রাজভবনের এক কর্মীই শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন তাঁর ওপর। এই ঘটনাকেই কেন্দ্র করে সমাজমাধ্যম্যে পোস্ট রাজ্যপালের।সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরাসরি টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনা প্রসঙ্গে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বেশ কয়েকটি পংক্তির মাধ্যমে। প্রথমেই তিনি লিখেছেন,”অতীতে একই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্য কেউ, এখন আমি জেনেছি, তাঁরা সঠিক ছিলেন।” সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, “যদি আজ আমি আওয়াজ না তুলি, তাহলে একই ঘটনা ঘটবে অন্য মহিলাদের সঙ্গে।” পোস্টে তৃণমুল নেত্রী লিখেছেন,রাজভবনের শ্লীলতাহানির ঘটনার জেরে ওঠে আসছে আরও তথ্য।যৌন নিপীড়নের শিকার ওই জানিয়েছেন, ঠিক একই ভাবে মহিলা হয়রানির শিকার হয়েছেন আরও অনেক মহিলা। নিজের পোস্টের একেবারে শেষাংশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লিখেছেন, যদি তাঁরা সত্যিই “নারী কা সম্মান”-এ বিশ্বাসী, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.