আবহাওয়া

মুষলধারে বৃষ্টি! বর্ষার ভয়াল রূপ দেখবে এই জেলা?

বৃষ্টিস্নাত বাংলা কিন্তু কমছে না তাপমাত্রার দাপট । তবে বৃষ্টি হওয়ার জেরে গরমের হাত থেকে মিলছে স্বস্তি। এখন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, রবিবার পর্যন্ত কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি তো কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, অর্থাৎ আজ উল্টো রথের দিন, দক্ষিণবঙ্গের ৮টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ওই তালিকায় রয়েছে — বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কিছু কিছু অঞ্চলে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।

তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যান্য জেলাগুলিতে মূলত মাঝারি বা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.