বিনোদন

ফের বড় পর্দায় সানি দেওয়ালের চমক! কবে প্রকাশ হবে ‘বর্ডার ২’ ছবির টিজার

সম্প্রতি পিতৃ বিয়োগ হয়েছে সানি দেওয়ালের। সেই শোকের রেস এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি গোটা ভারতবর্ষ। তবে জীবন কোথাও থেমে থাকে না। যেকোনো সিচুয়েশন আসুক না কেন ‘সো মাস্ট গো অন’। এই মন্ত্র বলেই দেশপ্রেমের সিনেমা নিয়ে পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা দেখাতে চলেছেন সানি দেওয়াল। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘বর্ডার ২’র সিনেমার টিজার। কবে এই দেশ আবেগ ভরা সিনেমা নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখা যাবে?

১৯৯৭ সালে পরিচালক জেপি দত্তের ১২ কোটি বাজেটের সিনেমা ‘বর্ডার’ বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৬৬.৭০ কোটি টাকা। যেখানে সানি দেওয়ালের সঙ্গে প্রধান চরিত্রে পর্দা কাঁপিয়েছে জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, পুনিত ইসার, সুদেশ বেরি কুলভূষণ খারবান্দার সঙ্গে তব্বু, পূজা ভাট, রাখি গুলজার, শরবানী মুখার্জী, স্বপ্না বেদীর মত তারকারা। এবার বড় পর্দায় আসতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল বর্ডার ২’। এবারেও সানি দেওয়াল থাকছে নায়কের ভূগমিকায়। এছাড়াও এই সিনেমায় বেশ কিছু প্রধান চরিত্রে ধরা দিতে চলেছেন সানি দেওয়াল।

এই সিনেমার গল্পে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দেশপ্রেম ও দেশের প্রতি আবেগের গল্প। বর্তমানে এই সিনেমার শেষে পর্যায় শ্যুটিং চলছে। এই পরিস্থিতির মধ্যেই সিদ্ধান্ত নিলেন এই সিনেমা টিজার। তবে চলতি মাসের ১৬ তারিখেই প্রকাশ্যে আসবে এই সিনেমার অপেক্ষাকৃত টিজার। তবে এই সিনেমা আগামীতে পর্দা কাঁপাবে ২০২৬-এর প্রজাতন্ত্র দিবসের দিন। ফের বড় পর্দায় দেশপ্রেমের দোষ নিয়ে আসছেন সানি দেওয়াল। এখন শুধু দেখার বর্ডার সিনেমার মতো ‘বর্ডার ২’ মানুষের মন জয় করতে পারে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.