রাজ্য

বড়ো রেল দুর্ঘটনা থেকে বাঁচল অমদাবাদ-হাওড়া এক্সপ্রেস

আবারও বৃহৎ রেল দুর্ঘটনা থেকে বাঁচল অমদাবাদ-হাওড়া এক্সপ্রেস।চক্রধরপুর রেলওয়ে বিভাগের তুনিয়া রেলস্টেশনের কাছে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারীর বুদ্ধির জোরে বড়ো ধরনের রেল দুর্ঘটনা এড়ানো গেছে।

তুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের একটি অংশ ফাট‌ল ধরা পড়ে। ওই লাইন দিয়েই যাওয়ার কথা অমদাবাদ-হাওড়া এক্সপ্রেস।শীতের মরশুমে ট্র্যাকগুলিতে ফাটলের ঘটনা বেড়ে যায়। তাই রেলওয়ে সতর্কতা হিসাবে রেলপথে টহল দিচ্ছিলেন রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণে নিযুক্ত কর্মী।তুনিয়া স্টেশনের কাছে টহল দেওয়ার সময় দেখেন রেলপথে ট্র্যাকটি ফেটে গিয়ে আলাদা হয়ে গেছে।

এ দিকে অমদাবাদ-হাওড়া এক্সপ্রেস ট্রেনটিকে ওই ট্র্যাকে আসতে দেখে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী কোনো দেরি না করেই লাল পতাকা দেখিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন।যার জেরে অমদাবাদ- হাওড়া এক্সপ্রেস কিছুক্ষণের জন্য তুনিয়া রেলস্টেশনে আটকে থাকে।এর পর সমস্ত সতর্কতা মেনে ধীরে ধীরে অমদাবাদ-হাওড়া ট্রেন পার হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.