বিনোদন

এই বাংলায় অভিষেক হতে চলেছে কুমার শানুর ছেলে জান কুমার শানুর

টানা 90 দশক যে কাঁপিয়ে ছিলো, কিশোর কুমারের পর, যার জায়গা হয়েছিলো টলিউড থেকে বলিউডে। সেই প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানু গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এই বাংলায়।

জানাগেছে তাঁর সঙ্গীত জগতে অভিষেক হতে চলেছে কলকাতার সুরিন্দর ফিল্মসের হাত ধরে একটি মিউজিক্যাল ভিডিওর মাধ্যমে । গানের নাম ‘মন’। সাধারণত এই গানে তুলে ধরা হয়েছে মিষ্টি প্রেমকাহিনি। পাঁচ মিনিটের এই গান, রোমান্টিক ঘরানার সুরে বাঁধা ।

শুধু তাই নয় এই ভিডিওতে মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু নিজে। এবং তাঁর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেত্রী সৃজলা গুহ।
এই গানটি তৈরি হতে সময় লেগেছে প্রায় এক বছর। গানটি মুম্বাইয়ে রেকর্ড হলেও গানটির শুটিং হয়েছে কলকাতায়।
এই ‘মন’-এর গীতিকার হলেন সোহম মজুমদার ও সুরকার শিলাদিত্য সোম।

কুমার শানু-পুত্র জানও নিজের প্রথম গান গেয়ে খুবই আনন্দিত। শুরুতেই এত বড় একটা সুযোগ পেয়ে খুব খুশি।’ তবে এটা তার প্রথম কাজ হলেও তিনি জানান, তার ‘হাতে আরও বেশ কয়েকটা কাজ আছে। তাই একটু বিশেষ গুরুত্ব রয়েছে ওনার কাছে এই কাজের।

খুব শিগগিরই মুক্তি পাচ্ছে গানটি। এরপর এটির হিন্দি ভার্সনও তৈরি করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.