দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবার তার কোটি কোটি গ্রাহকের জন্য নতুন নিয়ম এনেছে। আপনি যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন, তবে এই খবরে নজর দেওয়া জরুরি।
ব্যাংকের মাল্টি অপশন ডিপোজিট (MOD) স্কিমে বড়সড় বদল আনা হয়েছে। আগে এই স্কিমের সুবিধা নিতে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হতো ৩৫,০০০ টাকা। কিন্তু এখন থেকে সেই সীমা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০ টাকা। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে যদি ৫০,০০০ টাকার কম থাকে, তাহলে আর MOD সুবিধা পাবেন না।
MOD স্কিম আসলে কী?
এই বিশেষ স্কিমে আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি থাকলে, অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে ফিক্সড ডিপোজিট (FD)-এ রূপান্তরিত হয়। প্রতি ১,০০০ টাকা আলাদা আলাদা ইউনিট হিসেবে FD-তে চলে যায়। ফলে, আপনি সাধারণ সেভিংসের থেকে অনেক বেশি সুদ পান। আবার প্রয়োজন পড়লেই ব্যাংক সেই FD থেকে টাকা তুলে আপনার সেভিংস অ্যাকাউন্টে ফিরিয়ে দেয়। ফলে টাকার ব্যবহার সহজ হয়। উল্লেখযোগ্যভাবে, প্রবীণ নাগরিকরা এই স্কিমে বাড়তি সুদের সুবিধাও পান।
কারা লাভবান, কারা সমস্যায়?
যাঁদের অ্যাকাউন্টে ৩৫,000 থেকে ৫০,000 টাকার ব্যালেন্স আছে, তাঁদের জন্য এই নিয়ম কিছুটা সমস্যার কারণ হতে পারে। তাঁরা আর MOD-এর মাধ্যমে অতিরিক্ত সুদ পাবেন না।
তবে যাঁদের অ্যাকাউন্টে ৫০,000 টাকার বেশি থাকে, তাঁদের জন্য এই স্কিম এখনও বেশ লাভজনক। সেভিংস ও FD-র সুবিধা একসঙ্গে পাওয়া যাবে।
কেন এই পরিবর্তন?
ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ছোট ব্যালেন্সকে বারবার FD-তে রূপান্তর হওয়া থেকে বাঁচাতে SBI এই সীমা বাড়িয়েছে। এর ফলে, ক্ষুদ্র গ্রাহকরা কিছুটা অসুবিধায় পড়লেও বড় ব্যালেন্সধারীরা বেশি উপকৃত হবেন।
তাই আপনি যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তবে আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০,০০০ টাকা ব্যালেন্স রাখার পরিকল্পনা করুন। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নিন।







